​উপমহাদেশের সবচেয়ে আধুনিক গলফ বিনোদন কেন্দ্র: বসুন্ধরা সুপার গলফ

Uncategorized খেলাধুলা জাতীয় ঢাকা বিনোদন বিশেষ প্রতিবেদন রাজধানী

স্পোর্টস রিপোর্টার   : জাকজমকপূর্ন আনুষ্ঠানিকতায় চালু হয়েছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা সুপার গলফের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সানভীর বসুন্ধরা গ্রুপ এসবিজির ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান।


বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্য রাখেন তানভীর বসুন্ধরা গ্রুপ টিবিজির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। এ সময় মাঠে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এসবিজির চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর। এছাড়াও বসুন্ধরা গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠান সমুহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বসুন্ধরা সুপার গলফের চীফ অপারেটিং অফিসার রেজাউর রহমান খান জানান, ​সাধারণ গলফ কোর্সে শট দেওয়ার পর বল খুঁজতে হয় ঝোপঝাড় কিংবা মাঠের কোণে। কিন্তু বসুন্ধরা সুপার গলফে এই চিরাচরিত দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। ড্রাইভ করার পর শট নেওয়া বলটি মাঠের নিচে থাকা স্বয়ংক্রিয় নেটওয়ার্কের মাধ্যমে সোজা চলে যায় সংগ্রহস্থলে।


বিজ্ঞাপন

সেখানে অটোমেটিক মেশিনে ধুয়ে-মুছে পরিষ্কার হওয়ার পর বলটি পাইপলাইন ধরে আবারও খেলোয়াড়ের বে-এর টি-পয়েন্টে পৌঁছে যায়! খেলোয়াড় তখন প্রস্তুত পরবর্তী শটের জন্য—নেই কোনো বল খোঁজা বা কুড়ানোর ঝামেলা। পুরো প্রসেসটিই চলে হাই-টেক অটোমেশনের মাধ্যমে।


বিজ্ঞাপন

অসাধারণ এই আয়োজনের মূল দর্শন—‘মোর দ্যান গলফ’ (More Than Golf)। অর্থাৎ এটি কেবল খেলাধুলার জায়গা নয়; পরিবার, বন্ধু কিংবা ব্যবসায়িক আড্ডার এক পূর্ণাঙ্গ ও ইনক্লুসিভ বিনোদন কেন্দ্র। এখানে রয়েছে ​ডিলাক্স বে ও ভিআইপি সুইটস।

৬৮টি ডিলাক্স বে: প্রথম ও দ্বিতীয় তলায় বিস্তৃত এই বেগুলোতে প্রতিটিতে একসঙ্গে সর্বোচ্চ ৬ জন খেলতে পারবেন। আছে নিজস্ব ‘বে হোস্ট’ ও ‘বে রানার’, যারা খেলোয়াড়দের শট ও খাবারের সার্ভিস দেবেন। সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত তিনটি ধাপে (অফ-পিক লো, অফ-পিক মিড ও পিক) ঘণ্টাভিত্তিক সাশ্রয়ী খরচে খেলা যায়।

১৭টি ভিআইপি সুইট: তৃতীয় তলায় অবস্থিত এসব ভিআইপি সুইটে ১৬ জন পর্যন্ত সময় কাটাতে পারবেন। শীতাতপ নিয়ন্ত্রিত প্রাইভেট রুম, প্রেজেন্টেশন ও মিটিং ব্যবস্থা, সাওয়ার রুম এবং প্রিমিয়াম ফুড সার্ভিসের সুবিধা থাকায় এগুলো করপোরেট মিটিং ও প্রিমিয়াম গেট-টুগেদারের জন্য সেরা পছন্দ।

​ডিজিটাল অভিজ্ঞতা ও ইনডোর সিমুলেটর  :  স্মার্ট অ্যাপ ও ড্রাইভিং রেঞ্জ: অ্যাপের সাহায্যে ডিজিটাল ট্র্যাকিং করে নিজের সেরা শট রেকর্ড ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের সুবিধা রয়েছে।

২০৭টি ইনডোর কোর্স: চারটি অত্যাধুনিক ইনডোর সিমুলেটরের সাহায্যে ঘরের ভেতরে বসেই স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ‘সেন্ট অ্যান্ড্রুস’সহ বিশ্বের ২০৭টি বিশ্বখ্যাত কোর্সে খেলার অনুভূতি নেওয়া যাবে। এতে উঁচু-নিচু ভূপ্রকৃতি এবং পাটিংয়ের বিশেষ ট্রেইনিং সুবিধাও রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্র: কোচের অধীনে গলফ শেখার জন্য রাখা হয়েছে আলাদা সিমুলেটর ব্যবস্থা।

বিনোদন, আড্ডা ও খাবার: ​নাইনটিনথ হোল (19th Hole): ইউরোপের ১৮ হোল গলফ খেলার পর খেলোয়াড়দের ঐতিহ্যবাহী আড্ডার রীতিকে বাস্তবে রূপ দিয়ে গড়ে তোলা হয়েছে চমৎকার এই রেস্টুরেন্ট। ডাইনিং বৈচিত্র্য: আন্তর্জাতিক স্বাদের জন্য থাকছে ক্যাফে অ্যামাজন, টেরা চায়না (চাইনিজ ও জাপানিজ থিম) এবং আরবান ক্রেভ।

বিলিয়ার্ড রুম: গলফের পাশাপাশি তিনটি বিলিয়ার্ড বোর্ডে আড্ডা দেওয়ার সুযোগ থাকছে। মিটিং রুম ও ব্যানকুইট: ২ থেকে ১০ জনের জরুরি বৈঠকের জন্য ৫টি মিটিং রুম এবং সামাজিক/মেহেদি সন্ধ্যার জন্য সুপরিসর ব্যানকুইট হল।

পরিবার ও শিশুদের আনন্দ-ভুবন  :  পাবলিক প্লেসে বাচ্চাদের সামলানোর চিন্তা দূর করতে তৈরি হয়েছে কিডস ক্লাব। মোবাইল বা গেমের স্ক্রিন থেকে শিশুদের বের করে এনে সুস্থ সামাজিক পরিবেশে মেলামেশা, জন্মদিন পালন ও আনন্দঘন সময় কাটানোর আদর্শ স্থান এটি। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবার জন্য কমপ্লেক্সে রয়েছে একটি সুসজ্জিত মেডিকেল রুম।

​মেম্বারশিপ ও অফার: ​বসুন্ধরা সুপার গলফে নিয়মিত গলফারদের জন্য রয়েছে প্লাটিনাম (বার্ষিক ২ লাখ টাকা) ও প্লাটিনাম প্লাস (বার্ষিক ৫ লাখ টাকা) মেম্বারশিপ। এতে আনলিমিটেড প্লে, ফুড ও ইভেন্টে বিশেষ ছাড়সহ নানাবিধ সুবিধা মিলবে। এ ছাড়া করপোরেট ও ফ্যামিলি প্যাকেজও থাকছে।

​বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান খান এবং বে অপারেশনস ম্যানেজার অরূপ ফেভিয়ান গমেজের মতে—প্রযুক্তি, স্পোর্টস ও আভিজাত্যের সংযোগে কেন্দ্রটি খুব দ্রুতই সামাজিক ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের এক দারুণ হাব হিসেবে গড়ে উঠবে।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *