
গাইবান্ধা প্রতিনিধি : সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য সংস্থার পক্ষ থেকে উপহার হিসেবে ফ্যান প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) চর কাবিলপুর মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় এ উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপহারটি স্পন্সর করায় সংস্থার সম্মানিত সদস্য ও সৌদি আরব প্রবাসী মোঃ আল-আমিন হোসাইনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের জন্য ফ্যানটি প্রদান করেন। সংস্থার পক্ষ থেকে তাঁর এই মানবিক উদ্যোগের প্রশংসা করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁর দান কবুলের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মুরুব্বিদের মধ্যে মোঃ আবু রায়হান, মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
এ ছাড়া সাঘাটা উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রায়হান আলী, মোঃ ওসমান গনি, মোঃ সবুর ডাক্তার, মোঃ নায়েব আলী খান, মোঃ আল-আমিন, মোঃ সাগর ও মোঃ মালেক।
সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের উদ্যোগ সংস্থার মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
