
মোঃ সাহেব আলী , (মাগুরা) : মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমের হোয়াটসঅ্যাপ হ্যাক, মাগুরা জেলা পুলিশের সহায়তায় উদ্ধার।

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম জানান, ওসি ফরমান পরিচয় দিয়ে বলেন ঢাকা সাইবার ক্রাইম থেকে বলছি আপনার মোবাইলের হোয়াটসএ্যাপ নাম্বার থেকে ডিসি মাসুদ সাহেবকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। দ্রুত আপনার হোয়াইটসআপ নাম্বার রিকভারি করতে হবে তা না হলে আপনি বিপদে পড়ে যাবেন।
তাৎক্ষণিকভাবে আমাকে একটা ওটিপি পাঠায় আমি সেই ওটিপি অন করলেই আমার মোবাইলে থাকা হোয়াটসআপ নাম্বার হ্যাকার পাটির নিয়ন্ত্রণে চলে যায় এবং আমাকে বলে আপনার মোবাইল নাম্বার বন্ধ না করলে আপনার মোবাইল নাম্বার হ্যাকারকে ধরতে পারবো না।
আমি বোকার মতো মোবাইল বন্ধ করে দেয় এবং তাৎক্ষণিক মাগুরা জেলা পুলিশ এর নিকট চলে আসি। মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম দ্রুত সাইবার ক্রাইম এক্সপাট দিয়ে হ্যাক হওয়া হোয়াটসআপ নাম্বার রিকভারি করে দেন।

আমি চাই দ্রুত হ্যাকার গ্রুপদের ধরে আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানায়।

বিজ্ঞাপন
