সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ মিঠু মিয়া, (গাইবান্ধা)  :  দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এ. কে. এম. সোহেল রানা।


বিজ্ঞাপন

ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে মামলা, হামলা, ভয়ভীতি ও কারাবরণের মতো প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বারবার কারা নির্যাতনের শিকার হয়েও সংগঠনের প্রতি তাঁর অঙ্গীকার ও রাজনৈতিক সক্রিয়তা অব্যাহত রেখেছেন বলে দাবি তাঁর অনুসারীদের।

তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের পাশে থাকা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা তুলে ধরছেন সমর্থকরা।


বিজ্ঞাপন

তাঁদের মতে, ত্যাগ, সাহস ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবেচনায় সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদের জন্য তিনি একজন যোগ্য প্রার্থী।


বিজ্ঞাপন

তবে চূড়ান্ত নেতৃত্ব নির্বাচনে সাংগঠনিক যোগ্যতা, ত্যাগ, সততা ও নেতাকর্মীদের আস্থার প্রতিফলন ঘটবে—এমন প্রত্যাশা তৃণমূলের।

বারবার কারা নির্যাতনের শিকার এই ছাত্রনেতাকে সভাপতি হিসেবে দেখতে চান তাঁর সমর্থকরা।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *