
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, নীরবতা পালন, দোয়া ও তবারক বিতরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটির সভাপতি মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সভাপতি মো. জামাল হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম. মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ।
এ সময় মরহুম আলতাফ হোসেনের কর্মময় জীবন, সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুইটি আক্তার, আইনবিষয়ক সম্পাদক মো. নয়ন আহমেদ, সদস্য আল-আমিন বাবু, মোস্তাফিজুর রহমান সোহাগসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা।
বক্তারা মরহুম আলতাফ হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সাংবাদিকদের কল্যাণে তাঁর অবদান স্মরণ করেন। অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন রাজ।
