
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : ৭নং বড় বাড়ি দরজা জামে মসজিদের সংস্কার ও সার্বিক উন্নয়ন কাজের জন্য নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করেছেন আমেরিকা প্রবাসী শ্রদ্ধেয় আবদুর রহিম সবুজ ভাই।

মসজিদ কমিটির দায়িত্বশীলদের হাতে এই অনুদানের নগদ অর্থ তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ৪নং চরকাকড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুছ ভাই এবং ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আহমদ করিম।
অর্থ হস্তান্তরের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসী আবদুর রহিম সবুজ ভাইয়ের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয় এবং তাঁর ও তাঁর পরিবারের সার্বিক কল্যাণ, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এর সংস্কার ও উন্নয়নে শরিক হওয়া অত্যন্ত সাওয়াবের কাজ। প্রবাসে থেকেও নিজ এলাকার দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি এমন ভালোবাসা ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।”

মসজিদ পরিচালনা পর্ষদ ও স্থানীয় এলাকাবাসী এই বিশেষ সহযোগিতার জন্য আবদুর রহিম সবুজ ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
