মাদকবিরোধী গণসমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)   :  গত ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যার পর সরকারী কলেজের অদূরে গোলাপগঞ্জ মোড়ে দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রনসহ নির্মূলে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মাদক বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে গণসমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।

যুবদলের সদস্য সচিব মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, মোকাররম হোসেন চৌধুরী পলাশ।


বিজ্ঞাপন

ছাত্র বিষয়ক সম্পাদক প্রিয় ব্যক্তিত্ব শাজাহান সিরাজ শিপন।যুবনেতা আবু সাঈদসহ স্থানীয় মাদক বিরোধী নেতৃবৃন্দ। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমান।


বিজ্ঞাপন

উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর এবং গন্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।

বক্তাগণ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না, এরা সমাজ ধ্বংসকারী, যে কোন মূল্যে এদেরকে প্রতিরোধ করা হবে, বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ সহ চিরতরে নির্মূল করা হবে।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *