কোডেক এর উদ্যোগে রায়েন্দা ইউনিয়নে সংলাপ সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

শরণখোলা প্রতিনিধি  :  বাগেরহাটের শরণখোলা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর উদ্যোগে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ সকাল ১০ টায় শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদের হল রুমে কোডেক -এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজস বাংলাদেশ এরকারিগরি সহায়তায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

কোডক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার ওজিফা খাতুন এর সঞ্চালনায় সংলাপে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব ফারুক হোসেন শিকদার , প্যানেল চেয়ারম্যান জনাব কাওছার আকন, স্থানীয় পরিবেশবাদী সাংবাদিক সহ ওয়ার্ড সদস্যগণ এবং ইউনিয়ন সিএসও সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। সংলাপে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, গত মাসের কার্যক্রম পর্যালোচনা, সভার পরবর্তী অর্জন, টিমের কাজ বণ্টন, পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিন্তান্ত গ্রহন করা হয়।

বিগত মাসের সংলাপে চিহ্নিত বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা করে স্থানীয় সমস্যা সমাধানে CSO সদস্যদের ভূমিকা ও অংশগ্রহণের বিষয়টিও পর্যালোচনা করা হয়।


বিজ্ঞাপন

পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য টিম সদস্যদের মধ্যে প্রত্যেক সদস্যকে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী স্থানীয় সমস্যা নিয়ে কাজ করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়।


বিজ্ঞাপন

এ ছাড়াও রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়। উপজেলা পর্যায়ে যোগাযোগ করতে কোডেক এর দায়িত্বরত কর্মীদের সহায়তা ও কামনা করা হয়।

এছাড়াও সদস্যদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার জন্য স্থানীয় জনপ্রতিনিরা সিএসও সদস্যদের আশ্বাস প্রদান করেন। সংলাপে উপস্থিত অতিথিরা কোডেকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *