রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা \ ছাত্র গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: রাসেল মোল্লা,  (নারায়ণগঞ্জ)   :  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদের (৩৫) উপর হামলার ঘটনায় ১৯অক্টোবর সোমবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে ছয় জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ এজাহার নামীয় আসামী স্কুলের সাবেক ছাত্র সিয়াম আহমেদকে (২২) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ১৫অক্টোবর বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসা নিয়ে দুই ছাত্রীর মধ্যে বাক্বিতন্ডা, মারামারি ও বিরোধের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন

বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদ দুই ছাত্রীর মারামারির ঘটনায় অপরাধী এক ছাত্রীকে শাসন করেন। গত ১৮অক্টোবর রবিবার বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদ কাঞ্চন বাজারে গেলে ওই ছাত্রীর পক্ষ নিয়ে শিক্ষককে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্ররা প্রথমে শাসিয়ে দেন।


বিজ্ঞাপন

একপর্যায়ে ছাত্র-শিক্ষকের মধ্যে বাক্বিতন্ডা হয়। পরে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্ররা শিক্ষককের মাথায়, পিঠে, ঘাড়ে, হাতে ও পায়ে বেদম প্রহার করে রক্তাক্ত করেন।

একপর্যায়ে শিক্ষকের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছাত্ররা পালিয়ে যায়। পরে শিক্ষক কাওছার আহমেদকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ইউএস বাংরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে শিক্ষক কাওছার আহমেদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শিক্ষকের উপর ছাত্রদের হামলার ঘটনায় গতকাল ১৯অক্টোবর সোমবার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে বিদ্যালয়েরা বর্তমান ও সাবেক ছয় ছাত্রকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় আসামী সিয়াম আহমেদকে গতকাল ১৯অক্টোবর সোমবার কাঞ্চন এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় আসামী সিয়াম আহমেদকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *