
সাদ্দাম হোসেন সাজ্জাদ, (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বুধবার অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পালংখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম বেলাল হোসেন (২৭)। তিনি উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় মিয়ানমারের দিক থেকে আসা এক ব্যক্তিকে হাতে পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

বিজ্ঞাপন
বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। তাঁর হাতে থাকা পোটলা তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।
সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
