দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান আরমান হোসেন রাজু

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিজ্ঞাপন

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছে। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রী তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, গত কয়েকদিন ধরেই মন্ত্রী মহোদয় অসুস্থতাবোধ করছিলেন।


বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে তিনি অসুস্থতা বোধ করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

তিনি নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *