মজুরি আদায়ের দাবিতে হবিগঞ্জের দেউন্দি টি কোম্পানির অধীনে চার চা বাগানে কর্মবিরতি , দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের হুশিয়ারি দিচ্ছে শ্রমিকরা

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

হবিগঞ্জ প্রতিনিধি   :  মজুরি সংক্রান্ত সমস্যার সমাধান ও দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি টি কোম্পানি অধীনে চার চা বাগানের শ্রমিকরা। এ দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তাঁরা। প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার লাল চান্দ চা বাগানে মন্দিরে সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে লাল চান্দ , দেউন্দি , নোয়াপাড়া , মিরথিংগা চা বাগানের শ্রমিকরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন লাল চান্দ চা বাগানের সাঁওতাল।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন , মজুরি সংক্রান্ত সমস্যার সমাধান না হলে তাঁরা প্রতিদিন কর্মবিরতি পালন করতে বাধ্য। বর্তমান দেউন্দি টি কোম্পানির মালিকপক্ষ বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুর্শেদ খান পক্ষে প্রতি অনাস্থা প্রকাশ করে তাঁরা জানান। মজুরি আদায়ের দাবিতে তাঁদের অবস্থান এবং এক দফা দাবি।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে শ্রমিক নেতারা জানান , আগামী ১ নভেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন করবেন তাঁরা। সেখানে নিজেদের দাবি দাওয়া তুলে ধরার পাশাপাশি জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেন দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল, শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাশ, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক , দুলাল ঘোষ মেম্বার, কার্তিক বাকতি, লক্ষী কান্তি রায় প্রমুখ।
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *