জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি  :  জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল আলম।


বিজ্ঞাপন

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মিরসরাইয়ের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

কৃষি ও মৎস্য খাতের বিপণনে উদ্যোক্তা হিসেবে অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। মিরসরাইয়ের এই তরুণ উদ্যোক্তার অর্জন স্থানীয় যুবসমাজের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফয়সাল আলম বলেন, ‘জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এ স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। কৃষি ও মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে যেতে চাই।


বিজ্ঞাপন

আমি বিশ্বাস করি, তরুণেরা চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ সম্মাননা প্রদানের জন্য উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানাই।’


বিজ্ঞাপন

সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। সহকারী যুব কর্মকর্তা সামশুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর প্রমুখ। যুব দিবস উপলক্ষে উপজেলা চত্বরে স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।

👁️ 33 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *