গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ মাইনুদ্দিন শিকদার, (গাজীপুর)  :  ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন।


বিজ্ঞাপন

পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় আন্দোলনে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।

এ অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর, হরিণঘাটিসহ আশপাশের শিল্প কারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন

এদিকে বিক্ষোভ ও ভাঙচুরের জেরে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশের আবাসিক এলাকায়ও আতঙ্ক বিরাজ করছে।


বিজ্ঞাপন

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, সকালেই শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

👁️ 30 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *