মাশরাফির শাশুড়ির করোনা পজেটিভ

সারাদেশ

মো: রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা করোনাক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন বলেন, গতকাল রাতে মাননীয় এমপি মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
তার চিকিৎসা বাড়িতেই চলছে,তিনি আরো জানান, নড়াইল ও লোহাগড়া হাসপাতালের আট চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ মোট ৬১জন নড়াইলে করোনাক্রান্ত হয়েছেন।
এর মধ্যে আটজন চিকিৎসকসহ ২৩জন সুস্থ হয়েছেন এবং দু’জনের মৃত্যু হয়েছে বলেও জানান।


বিজ্ঞাপন
👁️ 120 News Views