করোনায় আক্রান্ত আরও এক এমপি

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তিনি করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।


বিজ্ঞাপন

এর আগে আরো ১৬ জন এমপি মন্ত্রী করোনায় আক্রান্ত হন।

সংসদ সদস্য জেসি জানান, চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের মেডিকেল সেন্টার তার নমুনা নেয়। তিনি ছাড়াও আরও ৯০ জন এমপির নমুনা নেওয়া হয়। বৃহস্পতিবার তার রেজাল্ট পজিটিভ আসে।

👁️ 1448 News Views