কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিয়াজ উদ্দিন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারইয়াপাড়া এলাকার আলী আহমদের ছেলে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সূত্রে ইয়াবা পাচারের খবর পেয়ে কলঘর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাস্তায় দাঁড়ানো যুবক রিয়াজ উদ্দিনের হাতে থাকা শুকনো মরিচের ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক ব্যক্তিকে রামু থানায় সোপর্দ ও তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

👁️ 135 News Views
