ভ্যান্টিলেটর ও গ্যাস এনালাইজার মেশিন হস্তান্তর

রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : আজ ১৫ অক্টোবর,রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্রের মান্যবর প্রতিনিধিদের সাথে “ভ্যান্টিলেটর ও গ্যাস এনালাইজার মেশিন” হস্তান্তর সংক্রান্ত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক,এমপি,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী মি. স্টেফেন এডওয়ার্ড বিগান,বাংলাদেশে নিযুক্ত ইউএসএ এম্বাসাডর মি.আর্ল আর মিলারসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 104 News Views