নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা মুক্ত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে।
তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানান। তবে, তথ্যমন্ত্রী এখনও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বলে জানা যায়। সম্পূর্ণ সুস্থ হয়ে আগামী দু-একদিনের মধ্যেই তিনি হাসপাতাল ছাড়বেন।
প্রসঙ্গত, ১৬ অক্টোবর তথ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হন। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

👁️ 139 News Views
