অজ্ঞাতনামা লাশ উদ্ধার

সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি : রোববার কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ এলাকায় হযরত শাহজালাল(র:) ব্রিজের পার্শ্বে একটি অজ্ঞাতনামা পুরুষ এর লাশ পড়ে থাকার খবর স্থানীয় লোকজনের মাধ্যমে পেয়ে তাৎক্ষনিক কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা, ইন্সপেক্টর (তদন্ত)মোহাম্মদ ইয়াছিন সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশটির চেহারা বিকৃত থাকায় তাৎক্ষনিক লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ লাশটির সুরতহাল করে এবং ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উক্ত ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।


বিজ্ঞাপন
👁️ 111 News Views