নিজস্ব প্রতিনিধি : সৌদি আরব সরকার কর্তৃক নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ই জানুয়ারী ২০২১ বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট সমুহ আবার নিয়মিতভাবে চলাচল করবে। বাতিলকৃত ফ্লাইট সমূহের সম্মানিত যাত্রীগণকে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ প্রদত্ত সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

👁️ 115 News Views
