সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছিম উদ্দিন সরকার এর মৃত্যু বার্ষিকী পালিত

সারাদেশ

মো. মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়াছিম উদ্দিন সরকারের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

উক্ত স্মরণ সভায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সহ সভাপতি এম,এ লতিফ ও মোঃ মোস্তাফিজুর রহমান শাহজাদা, সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল আজিজ, জামালপুর জেলা শাখার উপ দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মানিক,সরিষাবাড়ী কলেজের ভি,পি নাজমুল হুদা বজলু,সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ মন্জুরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম ও মরহুমের সন্তানেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।

👁️ 110 News Views