মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৭

অপরাধ রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে মাদকদ্রব্যসহ ৬৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।


বিজ্ঞাপন

সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬৮০৭ পিস ইয়াবা, ২৬৮ গ্রাম হেরোইন, ২ কেজি ৯৯৫ গ্রাম গাঁজা ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮টি মামলা রুজু করা হয়েছে।

👁️ 143 News Views