মোগলাবাজার থানায় শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সিলেট

নিজস্ব প্রতিনিধি : মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়া সাকিনে ২৫/০১/২১খ্রিঃ বিকাল অনুমান ০৩:৪৫ ঘটিকায় ০৫ বছর ০৬ মাস বয়সী ০১শিশু খেলার মাঠে খেলায় মগ্ন থাকা অবস্থায় চকলেটের লোভ দেখাইয়া মোঃ তৈয়ব আলী (৪৬), পিতা- মৃত আর্শ্বদ আলী, মাতা- মৃত ছইফা বেগম, সাং- গোটাটিকর, পূর্বপাড়া, থানাঃ মোগলাবাজার, জেলাঃ সিলেট উক্ত শিশুকে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়া ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হইয়া এজাহার দায়ের করিলে এতদ্ সংক্রান্তে মোগলাবাজার থানার মামলা নং ১৪/১৪, মঙ্গলবার ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) রুজু করা হয়। মামলা রুজুর পর সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা, জনাব পলাশ রঞ্জন দে মহোদয়ের নের্তৃত্বে অফিসার ইনচার্জ জনাব মোঃ শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ফরিদ উদ্দিন খাঁন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/ শিপু কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকা হইতে অভিযুক্ত আসামী মোঃ তৈয়ব আলী (৪৬) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।


বিজ্ঞাপন
👁️ 111 News Views