সরিষাবাড়ীতে এক রাতে চারটি দুর্ধর্ষ চুরি

অপরাধ সারাদেশ

সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে একই রাতে বাসার গ্রীল কেটে চারটি দুর্ধর্ষ চুরি সংঘটিত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে সরিষাবাড়ী পৌর সভার সাতপোয়া আদালত পাড়া এলাকায় দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
স্থানীয় ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌর সভার আদালত পাড়ার বসবাসকারী সরিষাবাড়ী সরকারী বঙ্গবন্ধু কলেজ এর অধ্যক্ষ মোশাররফ হোসেন এর বাসায় কেউ না থাকায় তার বাসার গ্রীল কেটে স্বর্ণ অলংকার সহ দামী জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। এছাড়াও একই এলাকার বেলাল হোসেন,অ্যাড. আনোয়ার হোসেন দুলাল ও মোস্তফিজুর রহমান এর বাসায় দামী জিনিস পত্র চুরির ঘটনা ঘটে। এক রাতে ৪টি চুরি সংঘটিত হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম জানান, শুধু চুরি নয় যাতে কোন অপরাধ সংঘটিত না হয় সেজন্য পুলিশি টহল অব্যাহত আছে, টহল আরোও জোরদার করা হবে।


বিজ্ঞাপন
👁️ 105 News Views