নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। সাভার থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম নবী জানান, শুক্রবার সকালে তাকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে আটক করা হয়। আটক সাদ্দাম হোসেন (২৬) ওই এলাকার কুতুব উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাদ্দাম কৌশলে ওই শিশুকে তার বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় তার বাবা অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসআই গোলাম নবী বলেন, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

👁️ 116 News Views
