ফেনীতে কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ফেনী জেলার ফেনী সদর থানাধীন পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং (ঠিকানা গ্রুপ) এর ৪ জন কিশোর গ্যাং’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর থানাধীন পুরাতন জেলখানা রোডস্থ ফাইভ স্টার চাইনিজ রেষ্টুরেন্ট এর সামনে কতিপয় কিশোর গ্যাং এর সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৪ জুলাই ২০২১ ইং তারিখ ২৩০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ঠিকানা গ্রæপ কিশোর গ্যাং সক্রিয় সদস্য ১। আব্দুল্লাহ আল মামুন (২৫), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, ২। মোঃ বাবু (১৯), পিতা- মোঃ বাহার মিয়া, উভয় সাং- দক্ষিন সহদেবপুর, ৩। আবুল হোসেন শামীম (১৯), পিতা- আবু বক্কর সিদ্দিক এবং ৪। আব্দুল মান্না (১৯), পিতা- আব্দুল সোলেমান, উভয় সাং- বিরিঞ্চি সর্ব থানা ও জেলা- ফেনীদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের এবং ঘটনা স্থান তল্লাশী করে ০১ টি রামদা, ০১ টি কিরিচ, ০১ টি চাকু এবং গাঁজা- ১৮ গ্রাম উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ঠিকানা গ্রæপ কিশোর গ্যাং এর সদস্য। তারা দীর্ঘদিন যাবত ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে জানায়।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন

 

 

👁️ 110 News Views