লকডাউন বাস্তবায়নে বিএমপির মোটরযাত্রা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : লকডাউন বাস্তবায়ন ও করোনা সচেতনতা উপলক্ষে পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর আদেশক্রমে,শনিবার ১০ জুলাই সকাল ১১ টায় নগরীতে মোটরযাত্রা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি মোঃ নজরুল হোসেন এর নেতৃত্বে, র‍্যালিটি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স বরিশাল থেকে শুরু করে, রাজা বাহাদুর সড়ক, শিশু পার্ক, শেরে-বাংলা মেডিকেল কলেজ, আমতলা মোড়, রুপাতলী, কালিজিরা ব্রিজ, হিরণ পয়েন্ট হয়ে বিএমপি পুলিশ লাইন্স এসে শেষ হয়।

মোটর শোভাযাত্রার শুরুতে, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি মোঃ নজরুল হোসেন সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

তিনি স্বেচ্ছাচারিতা বর্জন করে যে-কোন অবস্থায়, যে-কোন মূল্যে উদ্যোগী হয়ে নিজের জন্য সমাজের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার জন্য গুরুত্ব আরোপ করেন এবং বলেন,” যদি তুমি মাস্ক পরো তবে তুমি বেশ, মাস্ক যদি না পারো তবে তুমি শেষ “।


বিজ্ঞাপন

মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স এন্ড পিএমটি মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মোঃ রাসেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন

প্রকাশ থাকে যে, মোটর শোভাযাত্রাটি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল পেজ থেকে সরাসরি লাইভ করা হয় ।

👁️ 115 News Views