মুন্সিগঞ্জে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : আব্দুল মোমেন পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ এঁর সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে জুলাই/২০২১ ইং মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সঞ্চালনায় ছিলেন-অতিরিক্ত পুলিশ ‍সুপার(সদর) মোঃ আদিবুল ইসলাম।

সভায় জেলা পুলিশ ‍সদস্যদের সাথে পুলিশ সুপার তাদের সুবিধা-অসুবিধা সংক্রান্ত সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

উক্ত কল্যাণ সভায় মুন্সীগঞ্জ জেলাধীন বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে মুন্সীগঞ্জ পুলিশ ‍সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২১ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এসময় পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সম্মানীত সদস্য হিসেবে মনোনীত হওয়ায় মুন্সীগঞ্জ জেলার সকল অফিসার ইনচার্জ কর্তৃক পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


বিজ্ঞাপন
👁️ 113 News Views