নিজস্ব প্রতিনিধি : ৩৩ তম বিসিএস এর কর্মকর্তা আহসান হাবীব অতিরিক্ত পুলিশ সুপার, রাঙ্গামাটি এপিবিএন এ কর্মরত কর্মরত ছিলেন। ইতোপূর্বে তিনি চাঁদপুর জেলার মতলব সার্কেলে কর্মরত ছিলেন।

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে আহসান হাবীব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
অত্যন্ত বিনয়ী, ভদ্র, সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে পুলিশ বাহিনীতে সুনামের সাথে কাজ করেছেন। কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে তার জন্ম।
আমরা আমার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

👁️ 102 News Views
