কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ৭ (সাত) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ মাসুম মিয়া(৩৩), পিতা-আবু বক্কর মিয়া, সাং-মেগার মোড়, থানা-খালিশপুর; ২) মোঃ বাবুল হোসেন(৩২), পিতা-মোঃ লাল মিয়া, সাং-আলমনগর পোড়া মসজিদ সংলগ্ন, থানা-খালিশপুর; ৩) মোঃ শাহাজাদা(৩২), পিতা-মৃত: মজনু ড্রাইভার, সাং-রেলীগেট সাহেবপাড়া, থানা-দৌলতপুর; ৪) সিরাজুল ইসলাম@ইবাদত(৩০), পিতা-কাজী মোখলেচুর রহমান, সাং-ইসলাম বাগ পালপাড়া, থানা-দৌলতপুর; ৫) মোঃ শুকুর আলী(২৫), পিতা-মোঃ শাহ্ আলম, সাং-রেলওয়ে গার্ড কলোনী, থানা-খুলনা; ৬) সজল আহম্মেদ(২২), পিতা-মোঃ রেজাউল মোল্যা, সাং-বিকে ইষ্ট লেন, থানা-খুলনা এবং ৭) কিশোর অপরাধী মিরাজ তালুকদার(১৭), পিতা-মোঃ নজরুল তালুকদার, সাং-চরখালী, থানা-বেতাগী, জেলা-বরগুনা, এ/পি সাং-মৌলভীপাড়া টিভি বাউন্ডারী রোড, থানা-খুলনা, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

 

 

👁️ 129 News Views