রংপুর রেঞ্জের বার্ষিক রেঞ্জ সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার ২৫ আগস্ট সকাল ১১ টার সময় রেঞ্জ দপ্তর রংপুরের সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের বার্ষিক রেঞ্জ সম্মেলন/২০২১ সভা (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর ।

এসময় উপস্থিত ছিলেন শাহ মিজান শাফিউর রহমান বিপিএম-বার, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), মোঃ ওয়ালিদ হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), মুঃ মাসুদ রানা, কমান্ড্যান্ট(এসপি) আরআরএফ, রংপুর, রংপুর, মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার), মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এ্যানালাইসিস), মোঃ শহদিুল্লাহ কাওছার, পিপিএম-সেবা, পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ট্রাফিক) খন্দকার খালিদ বিন নূর, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন), মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন), রেঞ্জ ডিআইজি অফিস, রংপুর ।

উক্ত সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন রংপুর রেঞ্জাধীন সকল পুলিশ সুপারগণ ও পিটিসি, রংপুরের পুলিশ সুপার ।


বিজ্ঞাপন

প্রতিবছরের মত এবারো পুলিশ ও নন-পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন পদে পদোন্নতির তালিকায় অন্তর্ভূক্তির বিষয়ে বার্ষিক রেঞ্জ সম্মেলন/২০২১ অনুষ্ঠিত হল।


বিজ্ঞাপন

 

 

👁️ 121 News Views