সিনেমায় নায়ককে চুম্বন, বিয়ে ভাঙলো নায়িকার!

বিনোদন

বিনোদন ডেস্ক : সাউথের সিনেমায় এখন একটাই নাম বিজয় দেভরকোন্ডা। ‌‘অর্জুন রেড্ডি’ সুপারহিট হওয়ার পর থেকে একের পর এক কাজ এখন এই সুপারস্টারের ঘরে। সামনেই রিলিজ করবে বিজয় অভিনীত ছবি ‘ডিয়ার কমরেডস’। সেই ছবির ট্রেলার সামনে আসতেই ঘটে গেল বিপত্তি।


বিজ্ঞাপন

এই ছবির নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গে বিজয়ের একটা চুমুর দৃশ্য রয়েছে। সেই দৃশ্য সামনে আসতেই ঘটে গেল বিপদ। এই ছবি করার কয়েকদিন আগেই কন্নর অভিনেতা রাকেশ শেট্টির সঙ্গে আংটি বদল হয়েছিল এই অভিনেত্রীর। কিন্তু ছবির ট্রেলারে তার হবু বউকে ওই ভাবে চুমু খেতে দেখে বিয়ে ভেঙে দিলেন রাকেশ।

যদিও এ ব্যাপারে এখনো সরাসরি তারা মিডিয়াকে কিছু জানাননি। তবে গোপন সূত্রে জানা যাচ্ছে, তাদের বিয়েটা এই কারণেই ভেঙে গিয়েছে।


বিজ্ঞাপন

রশ্মিকার আগে এই ছবিতে কাজ করার কথা ছিল সাই পল্লবীর এই ছবি করার কথা ছিল। কিন্তু তিনি বিজয়ের সঙ্গে অনস্ক্রিন চুমু খাবেন না বলায় কাজটা পাননি। তবে এই ছবি করতে গিয়ে যে রশ্মিকার বিয়ে ভেঙে যেতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি।


বিজ্ঞাপন
👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *