‘বিশ্বসুন্দরী’তে চম্পা!

বিনোদন

বিনোদন প্রতিবেদক : চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’তে সিয়াম আহমেদ ও পরীমনির সঙ্গে এবার যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চম্পা।


বিজ্ঞাপন

গত ১৬ জুলাই থেকে নরসিংদীর শিবপুরে ‘বিশ্বসুন্দরী’র শুটিংয়ে অংশ নিয়েছেন কিংবদন্তী এই অভিনেত্রী।

নতুন ছবিটি প্রসঙ্গে চম্পা বলেন, “এ ছবির গল্প ও আমার অভিনীত চরিত্র সম্পর্কে জেনেই ছবিটি করতে সম্মত হয়েছি। আমাদের বয়সী অভিনয়শিল্পীদের প্রাধান্য দিয়ে সাম্প্রতিক সময়ে খুব একটা চলচ্চিত্র নির্মিত হয় না। তবে ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে দর্শকরা আমাকে যে চরিত্রে এবং যেভাবে দেখবেন, তা এর আগে দর্শক আমার কাছ থেকে পাননি।”

👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *