সিলেটে ১০ কেজি গাজাসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব – ৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন এলাকা থেকে ১০ (দশ) কেজি গাঁজাসহ ১ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সকাল ০৮ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ধৃত ব্যক্তির হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকরে আহমদ শফি (৩০), পিতা- মৃত মোঃ ইছমাইল মিয়া, সাং- লম্বাবগি, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ’কে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ১নং বানিয়াচং ইউনিয়নের বড় বাজার এর ব্রাক ব্যাংকের এটিএম বুথের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

👁️ 119 News Views