ময়মনসিংহে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক; মঙ্গলবার ৫ অক্টোবর, ময়মনসিংহ জিলা স্কুলে দুইব্যাচে মোট ৭০জন শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল।


বিজ্ঞাপন

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান।


বিজ্ঞাপন

এসময় উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, খাদ্য সম্পর্কিত বিভিন্ন ভ্রান্ত ধারণা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থীদের করণীয়সহ বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।।

 

 

👁️ 100 News Views