সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : “মা ইলিশ রক্ষা পেলে দেশে প্রচুর ইলিশ মেলে” প্রতিপাদ্যকে সামনে রেখে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে জামালপুরের সরিষাবাড়ীতে রবিবার উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন কর্তৃক যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ৪০০ মিটারের বেশি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্যের উপস্থিতিতে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

মুঠোফোনে কথা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসিমা নাহাত জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
👁️ 125 News Views
