কেএমপি’র হরিণটানায় বিট-কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময়

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : রবিবার ১০ অক্টোবর সকাল ১১ টা ০৫ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা কেএমপি’র হরিণটানা থানায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের ০৫ নং এবং ০৬ নং বিটের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে কমিশনার বিট কার্যালয়ে আগত সেবা প্রার্থীদের কাছ থেকে তাদের অভিযোগ শ্রবণ করেন এবং তাৎক্ষণিক সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করেন।

এছাড়াও, কমিশনার খুলনা মহানগরীর হরিণটানা থানার বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আগত সেবা প্রার্থীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় কালে সেবা প্রার্থীরা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবাকে হয়রানিমুক্ত করে জনণগের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান।


বিজ্ঞাপন

উক্ত মতবিনিময় সভায় এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, অফিসার ইনচার্জ (হরিণটানা থানা) মোঃ এনামুল হক-সহ সংশ্লিষ্ট বিট অফিসারবৃন্দ ও সিপিও, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন

 

 

👁️ 116 News Views