যশোরে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

অপরাধ

সুমন হোসেন : সোমবার ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে যশোর কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট টু মনিরামপুর গামী সড়কের কুয়াদা বাজারস্থ ইউনুচ মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আসামী মোঃ আলী হোসেন(৪০), পিতা-মৃত ইমাম সরদার, সাং-রামভদ্রপুর পূর্বপাড়া, মোঃ সুমন হোসেন(২৫), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-বয়ারডাঙ্গা, উভয়থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, মোঃ রাজু আহম্মেদ (২৩), পিতা- মোঃ জালাল শেখ, সাং-লাউতাড়া সরদারপাড়া, থানা- শার্শা, জেলা- যশোরদের ৬০ (ষাট) বোতল ফেনসিডিল ও একটা মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা। আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এ সংক্রান্তে এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ বাদী হয়ে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করেন।

 

 

👁️ 110 News Views