নিজস্ব প্রতিনিধি : সোমবার কেএমপি হেডকোয়ার্টার্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এর সাথে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর নবনিযুক্ত চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।

কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান কমিশনারকে খুলনার উন্নয়নে যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ এবং কেডিএর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে পুলিশ কমিশনার বিশেষ ভূমিকা রাখতে পারেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
এ-সময় কেডিএ’র চিফ ইন্জিনিয়ার সাবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
👁️ 109 News Views
