সরিষাবাড়ীতে পুনঃনির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : চতুর্থ ধাপে অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে দুর্নীতির মাধ্যমে বিজয়ী প্রার্থীকে পরাজিত ঘোষণার প্রতিবাদে এবং পুনঃভোট গণনা ও পুনঃ নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাসীর ব্যানারে শুয়াকৈর পূর্ব পাড়া সড়কে সাধারণ সদস্য প্রার্থী মিজানুর রহমান (মোরগ) প্রতীকের পক্ষে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী শেষে সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মোরগ প্রতিকের প্রার্থী মিজানুর রহমান, নুর মেম্বার,কাদের মন্ডল,সাবিনা আক্তার,সোহেল রানা,কল্পনা বেগম,জয়ন্তী বেগম,ফাহিমা আক্তার ও রওশন আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,ডিগ্রী পাঁচবাডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কারচুপির মাধ্যমে ইউপি সদস্য পদে মোরগ প্রতিকের প্রার্থী মিজানুর রহমান ব্যাপক ভোট পেলেও তার এজেন্টদের কেন্দ্র হতে বের করে ফলাফল ঘোষণা না করে প্রস্থান করে দায়িত্বরত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাগণ। পরে মনগড়া ভাবে অপর প্রার্থী শহিদুল ইসলাম (ফুটবল) প্রতিক কে বিজয়ী ঘোষণা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী পুনরায় ভোট গণনা ও পুন: ভোট গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে অসাধু প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।


বিজ্ঞাপন
👁️ 117 News Views