মানিকগঞ্জে র‍্যাবের অভিযানে ১৭ গাজা সহ ৩ জন গ্রেফতার

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ র‌্যাব-১১ এর অভিযানে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া হতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১৭ কেজি গাঁজা উদ্ধার, ১ মিনি ট্রাক জব্দ হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার ৭ জানুয়ারি, সকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ আলম (৫৭), মোঃ শহীদুল (৩৫) এবং মোঃ রবিন (২০) কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।

👁️ 125 News Views