কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাজা সহ ৩ জন গ্রেফতার

অন্যান্য অপরাধ এইমাত্র

মামুন মোল্লা ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজাসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা যায় গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে।

উক্ত বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ ইসরাইল হোসেন রকি @ ভাগ্নে রকি (২৫), পিতা-মোঃ ইউসুফ আলী, সাং-কুতুবপুর চৌকিদার বাড়ী, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, এ/পি সাং-খালিশপুর হাউজিং বাজার, থানা-খালিশপুর, মোঃ মাসুদ রনি (৩৬), পিতা-মোঃ আইনুল হক, সাং-পশ্চিম বানিয়াখামার বিহারী কলোনী, থানা-সোনাডাঙ্গা মডেল এবং মিরাজুল ইসলাম (২১), পিতা-হানিফ আকন, সাং-সাচিবুনিয়া সুইচগেইট, থানা-লবণচরা, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

👁️ 106 News Views