আমদানি করা সার বাফার গুদামে সরবরাহ না করে আত্মসাত, পল্লী উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম, বগুড়া শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ

অন্যান্য এইমাত্র

!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে মঙ্গলবার ৮ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ৩ টি অভিযান পরিচালনা করা সহ ৫ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে !!


বিজ্ঞাপন

বিশেষ প্রতিবেদক ঃ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে আমদানি করা সার বিভিন্ন বাফার গুদামে সরবরাহ না করে আত্মসাতের অভিযােগ প্রেক্ষিতে দুদক, প্রধান কাযালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী ও মোঃ সহিদুর রহমান এর সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট টিম গতকাল সোমবার ৭ ফেব্রুয়ারি, অভিযান পরিচালনার করেছে।
অভিযান পরিচালনাকালে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। যা যাচাই-বাছাইপূর্বক কমিশনে প্রতিবেদন দাখিল করাু হবে।

দুদক, সজেকা, রংপুর-এর উপসহকারী পরিচালক এ কে এম নূরে আলম সিদ্দিক-এর নেতৃত্বে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত “ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং” বিষয়ে ২০ দিনের প্রশিক্ষণে ২৫ জনের মধ্যে ১৮ জনকে নিয়ে প্রশিক্ষণ করানো ও প্রশিক্ষনার্থীদের প্রাপ্য ভাতা প্রদান না করে অর্থ আত্মসাতে বিআরডিবি নাগেশ্বরী, কুড়িগ্রাম এর আরডিও মো: গোলাম মোস্তফা-এর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নথিপত্র পর্যালোচনা, উভয় পক্ষের বক্তব্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আমিনা বেগম -এর তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য, ইউএনও মহোদয় নাগেশ্বরী, কুড়িগ্রাম-এর মৌখিক ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য নথি পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।


বিজ্ঞাপন

সাব-রেজিস্টার অফিস, শিবগঞ্জ, বগুড়া-এর কর্তৃপক্ষের বিরুদ্ধে জমির দলিল রেজিস্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবির অভিযােগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বগুড়ার সহকারী পরিচালক মোঃ নূরে-এ আলম-এর নেতৃত্বে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। দুদক টিম উক্ত দপ্তর সরেজমিনে পরিদর্শন করে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাছে অভিযোগ সম্পর্কে জানতে চায়।


বিজ্ঞাপন

উক্ত অফিস পরিদর্শনকালে অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট অভিযোগকারী ও অফিসে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে এবং তাদের বক্তব্য রেকর্ড করে। প্রয়োজনীয় দলিলের কপি সংগ্রহ করা হয়েছে। এ প্রসঙ্গে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৫ টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।

👁️ 137 News Views