রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ কর্তৃক মেয়র এর সাথে সৌজন্য সাক্ষাত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় নগর ভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের নেতৃত্বে সাক্ষাৎকালে মেয়র কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

এ সময় সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্ববাধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 125 News Views