শিমুলিয়ার পরিবর্তে পাটুরিয়া দিয়ে যানবাহন চলাচলের অনুরোধ জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী

Uncategorized অন্যান্য

শিমুলিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ শুক্রবার ২৯ এপ্রিল, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, যানবাহন পারাপারের জন‍্য মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ১০টি এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় ২১টি ও আরিচায় ৪টি ফেরি রয়েছে। সকালে শিমুলিয়ায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। চাপের কারণে কিছুটা অসুবিধা হচ্ছে।

ঘাটে শৃংখলা আছে। পূর্ব নির্দেশনা অনুযায়ী শিমুলিয়ায় বড় ধরনের যানবাহন ফেরিতে পার করা হচ্ছেনা। ছোট গাড়ি পার করা হচ্ছে। শিমুলিয়ায় যানবাহনের অতিরিক্ত চাপ থেকে রক্ষা পেতে পাটুরিয়া রুট ব‍্যবহার করতে পুনরায় অনুরোধ করছি।

প্রতিমন্ত্রী শুক্রবার মুন্সিগঞ্জের শিমুলিয়া (মাওয়া) লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শনকালে এসব কথা বলেন।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান শামীম আল রাজী এবং বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘাটে মানুষের অতিরিক্ত চাপ থাকলেও শৃংখলা ধরে রাখতে পেরেছি।

বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, আইন শৃংখলা বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পবিত্র শবেকদরের ইবাদত বন্দেগী করেও মানুষের সেবায় সচেষ্ট রয়েছে। মানুষ আনন্দের সাথে ঈদ করতে যাচ্ছে। তাদের কষ্ট দেখলাম না।

পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তার বিষয়টি চিন্তা করে শিমুলিয়ায় ১০টি ভালমানের ফেরি রাখা হয়েছে। সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী কয়েক মাসের মধ‍্যে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন‍্য উন্মুক্ত করে দিবেন। তখন শিমুলিয়াঘাটে সমস‍্যা থাকবেনা।

ঘাটে গাড়ির জন‍্য ফেরি অপেক্ষা করবে। লঞ্চে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। ঘাটে ম‍্যাজিস্ট্রেট রয়েছে; তারা বিষয়টি দেখছেন।


বিজ্ঞাপন
👁️ 125 News Views