রাজধানীর কদমতলীতে জার্মান এগ্রো এন্ড বেভারেজ কোং লিঃ,কে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল মঙ্গলবার ১৪ জুন রাজধানীর কদমতলী এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এট মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য এডিবল জেল, আইসললি, ফ্রুট ড্রিংকস, লজেন্স, চকোলেট, সয়াবিন তেল, সরিষার তেল পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ব্যতীত উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে জার্মান এগ্রো এন্ড বেভারেজ কোং লিঃ, ইয়ারপুর, পোষ্ট-জিরাবো, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *