কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিএমএসএস এর তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ হামলাকারীদের গ্রেফতারের দাবী

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৩ জুন, বিকেলে Channel 24 এর কিশোরগঞ্জ প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল এবং কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ বছর পুর্তিতে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থক এবং সাবেক সাংসদ সোহরাব উদ্দিনের কর্মী সমর্থকরা
উপজেলার পুলেরঘাট বাজারে সংষর্ষে জড়িয়ে পড়ে এ সময় সাংবাদিকরা সংঘর্ষের ছবি ধারণ করতে গেলে তাদের উপর হামলা চালানো হয় এবং সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। মারধর করা হয় আরো বেশ কয়েকজন সংবাদকর্মীকে।
সাংবাদিকদের উপর হামলা করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে তীব্র নিন্দা সহ সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান নেতৃবৃন্দ ।


বিজ্ঞাপন
👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *