ভোক্তা অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালনা

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল সোমবার ১৮ জুলাই দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলায় সিপাহীপাড়া এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

দুবাই কসমেটিকস, আমিন জেনারেল স্টোর ও আমির কসমেটিকস দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ক্রীম ও অনুমোদন বিহীন বিদেশি ওষুধ বিক্রি করা হচ্ছে।
মনির ভ্যারাইটিজ স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, জর্দার রং এর নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করা হচ্ছে। প্রত্যেকটি দোকান কে ২০০০ টাকা করে জরিমানা করা এবং সংশোধন হবার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসার এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *