কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ সহ ৪ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬০০ গ্রাঁম গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ লিটার চোলাই মদ সহ ৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ হেলাল শেখ (৩৫), পিতা-সামছু শেখ, থানা-দৌলতপুর, আব্দুল মজিদ (৪৪), পিতা-মৃত: জিহাদ গাজী, সাং-তারাবুনিয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-নতুন বাজার চর স্কুল গলি, থানা-খুলনা, মোঃ সিদ্দিক ফরাজি (৫০), পিতা-মৃত: নুর মোহাম্মদ ফরাজি, সাং-নতুন বাজার, থানা-খুলনা এবং মোঃ মনিরুল ইসলাম@মনির (৩০), পিতা-মোঃ আঃ আজিজ, সাং-পিপলস্ নিউ কলোনী, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৬০০ গ্রাঁম গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *